এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

    নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

    নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরসহ ভেতরে থাকা ধান, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাগডাঙ্গা বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৬জন আহত হন। পরে গভীর রাতে হুমায়ুন মোল্যার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


    পরিবারের অভিযোগ, হুমায়ুন মোল্যা স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থক হওয়ায় ধানের শীষের সমর্থকেরা আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিলেন। তারাই পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছেন বলে দাবি করেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘রাতে আগুন দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।


    স্থানীয় বাসিন্দা নবু মোল্যা বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে দৌড়ে আসতে আসতে দেখি ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতর প্রায় ৩০ থেকে ৩৫ মণ ধান ছিল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।’


    তবে অভিযুক্ত রিয়াজুল ইসলাম টিংকু অভিযোগ অস্বীকার করে বলেন,‘পরিকল্পিতভাবে কে বা কারা আগুন দিয়েছে তা তদন্তেই বেরিয়ে আসবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।’


    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ‘বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…