এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

    ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে ভোট দেওয়ার পাঁচ দিন পরও আঙুলে থাকা কালি এখন তাকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়। ধর্মীয় অনুশাসন অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই সংশয়ে পড়েছেন এই অভিনেত্রী।

    আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগের কথা জানান তিনি।

    বর্ষার পোস্ট করা ছবিতে দেখা যায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে। পোস্টের ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’

    পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যে ভক্তরা নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ আশ্বস্ত করেছেন, আবার কেউ দিয়েছেন ধর্মীয় ব্যাখ্যা।

    এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই চিত্রনায়িকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে একটি ছবি শেয়ার করে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ। 

    এইচএ


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…