এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রতিমন্ত্রীর ডাক পেয়েছেন রামপালের শেখ ফরিদুল ইসলাম

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

    প্রতিমন্ত্রীর ডাক পেয়েছেন রামপালের শেখ ফরিদুল ইসলাম

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম


    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচিত বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। 


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ১৭ নম্বরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শেখ ফরিদুল ইসলামের নাম দেখা যায়।


    শেখ ফরিদুল ইসলাম একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও পরিবেশবিদ। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে বিপুল ভোটে সংসদ-সদস্য হিসেবে বিজয়ী হন রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক 'সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন' এর চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।


    নির্বাচনে পর থেকেই এ জেলার মানুষ তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত রামপাল-মোংলা উপজেলার বাসিন্দারা।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…