এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ব্রুনাই-সিঙ্গাপুরে রোজা শুরু বৃহস্পতিবার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

    ব্রুনাই-সিঙ্গাপুরে রোজা শুরু বৃহস্পতিবার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
    সংগৃহীত ছবি

    সিঙ্গাপুরে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সিঙ্গাপুরের মুসলমানরা ওই দিন থেকেই রোজা ও তারাবি শুরু করবেন।


    অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে রমজানের চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে দেওয়া ঘোষণায় দেশটির শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, ব্রুনেইতে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    এবারের রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। জ্যোতির্বিদদের হিসাবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার ভিন্নতার কারণে রোজা শুরুর তারিখে পার্থক্য হচ্ছে।


    অস্ট্রেলিয়াও জানায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ইসলামি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    আরব আমিরাতে শাবানের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। ফলে দেশটিতে রোজা শুরুর তারিখ নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষায় রয়েছেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…