এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেলেন লালমনিরহাটের দুলু, জেলা জেলা জুড়ে মিষ্টি বিতরণ

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

    পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেলেন লালমনিরহাটের দুলু, জেলা জেলা জুড়ে মিষ্টি বিতরণ

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

    লালমনিরহাটের উন্নয়ন ও উত্তরবঙ্গের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলাবাসী ও তৃণমূলের নেতা-কর্মীরা।


    উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে অন্তর্ভুক্ত করা হয়। তিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত দক্ষতার সাথে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর থেকেই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বাসভবনে রাষ্ট্রীয় প্রটোকল ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রীর তালিকায় তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।


    স্থানীয়রা জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইতিপূর্বে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তার ধারাবাহিকতায় সারা দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমেও তিনি সফলতার স্বাক্ষর রাখবেন। জেলার সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তাকে এই রাষ্ট্রীয় সম্মান প্রদান করায় পুরো জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


    প্রিয় নেতার এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়ের পাড়া-মহল্লায় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই লালমনিরহাট সদরসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামের প্রতিটি বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।


    স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, “অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আমাদের শুধু নেতাই নন, তিনি আমাদের অভিভাবক। তাকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া মানে লালমনিরহাট তথা উত্তরবঙ্গের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…