এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভিপি নুরের প্রতিমন্ত্রী হওয়ায় গলাচিপায় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    ভিপি নুরের প্রতিমন্ত্রী হওয়ায় গলাচিপায় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় গলাচিপায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর মঞ্চ থেকে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান।


    আনন্দ র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলী মাতাব্বরসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র‍্যালি শেষে নেতাকর্মীরা মিষ্টিমুখ করেন।


    এর আগে একই দিন বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৃথক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাওহীদ ইমরানসহ সংগঠনের নেতাকর্মীরা।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…