এইমাত্র
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

    মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম


    মুন্সিগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৪ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


    অভিযানকালে শামিম স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান মালিক আব্দুর রবকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাই ভাই ট্রেডার্সে কলা বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা না থাকায় মালিক মো. আফজালকে ২ হাজার টাকা এবং আলমগীর ট্রেডার্সে একই অপরাধে মালিক অনিক শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


    এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


    তিনি আরও বলেন, বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সচেতন করা হচ্ছে।


    অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।


    একই দিনে সিরাজদিখান বাজারে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১ জন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে। অভিযানে মুদি, ফল, মাছ, মুরগি ও সবজি সহ বাজারের বিভিন্ন পয়েন্টে তদারকি করা হয়।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…