এইমাত্র
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

    বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
    সংগৃহীত ছবি

    এ বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে।


    ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। এবারের চুক্তিতে নেই ‘এ’ প্লাস ক্যাটাগরি। চারটি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি এবার। তবে বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। আগের ২২ থেকে এবার বেড়ে হয়েছে ২৮।


    প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই।


    এ গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৮ লাখ টাকা। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। 


    বি গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার—মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।


    সি গ্রেডে বেতন ৪ লাখ—সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব। 


    আর সর্বশেষ ডি গ্রেডে বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…