চুয়াডাঙ্গা সদরের বেলগাছি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মরদেহটি স্থানীয়রা উদ্ধারের পর মাটি চাপা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের স্থানীয়রা সাঈদের পুকুরে একটি নবজাতকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাটি চাপা দেয়। নবজাতকের মরদেহটি কোথা থেকে আসলো সেটি অনুসন্ধান করা হচ্ছে।
এসআর