এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কর্ণফুলীতে স্ত্রীকে কুপিয়ে জখম করে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

    কর্ণফুলীতে স্ত্রীকে কুপিয়ে জখম করে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। 


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন ও পরিত্যক্ত স্থানে এ ঘটনা ঘটে।


    আহত নারীর নাম ছানোয়ারা বেগম (৪২)। তিনি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। বর্তমানে তিনি একই এলাকায় চাচার ভাড়া বাসায় বসবাস করতেন। ছানোয়ারা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত বলে জানা গেছে।


    স্থানীয়রা আহত ছানোয়ারাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক নিশ্চিত করেছেন যে, বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁর অস্ত্রোপচার চলছে।


    অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে চমেক হাসপাতালে কর্ণফুলী থানার একজন এসআই উপস্থিত থেকে আইনি সহযোগিতা প্রদান করছেন।


    পারিবারিক সূত্র জানায়, এটি ছানোয়ারার দ্বিতীয় বিয়ে। তাঁর আগের স্বামী মারা গেছেন এবং সেই সংসারে দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে তাঁর কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দিয়েছিলেন বলেও জানা গেছে। পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জেরে এই নৃশংস হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।


    কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।" 


    তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…