এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চিরিরবন্দরে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

    চিরিরবন্দরে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

    দিনাজপুরের চিরিরবন্দরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় জুনাইদ (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিন শিশু শিক্ষার্থী ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। 


    বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


    নিহত জুনাইদ উপজেলার ১৩ মাইল এলাকার জহুরুল হকের ছেলে। সে স্থানীয় ‘মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলে’ প্রথম শ্রেণিতে পড়ত।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটি শেষে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে চার শিশু শিক্ষার্থী বাড়ি ফিরছিল। আমতলী বাজার এলাকায় ভ্যানটি রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী ‘আহাদ এন্টারপ্রাইজ’-এর একটি দ্রুতগামী কোচ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষার্থীরা রাস্তা ছিটকে পড়ে এবং বাসের নিচে পিষ্ট হয়ে জুনাইদ ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘাতক বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।


    দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন শিক্ষার্থী ও ভ্যানচালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


    সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহাসড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবি জানান। এতে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকেল সাড়ে ৩টা থেকে যান চলাচল পুনরায় শুরু হয়।


    চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মাহমুদুন নবী জানান, ঘাতক কোচের চালকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিকেলের দিকে শিশু জুনাইদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…