এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    রাজধানীতে রমজান ও ঈদ ঘিরে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

    রাজধানীতে রমজান ও ঈদ ঘিরে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
    সংগৃহীত ছবি

    পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে ঢাকায় ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।।এই সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।


    তিনি বলেন, রমজান মাস ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে ডিএমপির এস্কর্ট সেবা গ্রহণ করতে পারবেন। তবে সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।


    ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করে আগাম তথ্য দিলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।


    যোগাযোগের নম্বরগুলো : ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


    নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অনুযায়ী পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের জন্য ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…