এইমাত্র
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থমন্ত্রী

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

    মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থমন্ত্রী

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

    স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পুর্নভাবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের আছে।’


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি)  দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।


    স্বাস্থমন্ত্রী বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয় নাই তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্দ্ধে উঠে সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব।’


    তিনি বলেন, একটা মেডিকেল কলেজ নরসিংদীতে করার চিন্তা আছে, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করব এবং নরসিংদীতে ২টি আইসিইউ ইউনিট আনার জন্য আমি ইচ্ছাপোষণ করেছে।


    স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি শুক্রবার সকালে নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…