বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. আমির (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) পাথরঘাটা পৌরসভার লঞ্চঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আমির পাথরঘাটা পৌরসভার ইমানআলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে সন্দেহভাজন মো. আমিরকে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেপ্তার আমিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাথরঘাটা থানায় একটি মামলা (এজাহার) দায়ের করেছেন।
ইখা