এইমাত্র
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

    এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
    ছবি: সংগৃহীত

    সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের তারাবির ইমাম হিসেবে ১০ বছর পূর্ণ করেছেন পবিত্র এই মসজিদের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারি।

    ১৪৩৭ হিজরির রমজান মাসে (২০১৬ সালের ৮ জুন) আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের তারাবি নামাজে নেতৃত্ব দেন শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি। তখন থেকেই পবিত্র এ মসজিদে তার কণ্ঠের কোরআন তিলাওয়াত ও ইমামতির ধারা অব্যাহত রয়েছে। ১৪৪৭ হিজরির রমজানে সেই স্মরণীয় ঘটনার ১০ বছর পূর্ণ হলো।

    সৌদি আরবের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুলআজিজের জারি করা রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর পর হিজরি ১৪৪১ সালে তাকে স্থায়ী ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে পবিত্র হারামের অন্যতম প্রধান ইমাম হিসেবে তার অবস্থান সুদৃঢ় হয়। 

    এরপর থেকে প্রতি রমজানে তিনি নিয়মিত তারাবি ও তাহাজ্জুদ নামাজে ইমামতি করে আসছেন। পাশাপাশি সাপ্তাহিক জুমার খুতবা এবং প্রতিদিনের নামাজের জামাতেও ইমামতি করে যাচ্ছেন। 

    মক্কায় নিয়োগের আগে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের মসজিদ আদ-দাখিলের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তখন থেকেই সুললিত কণ্ঠের তিলাওয়াতের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

    শায়খ ইয়াসির আদ-দাওসারি ইমামতির পাশাপাশি ইসলামী শরিয়াহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    খুতবা ও বয়ানে সহমর্মিতা, ঐক্য এবং কোরআন-সুন্নাহভিত্তিক জীবনযাপনের প্রতি গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্বজুড়ে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…