এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তুষারপাতে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

    যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তুষারপাতে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
    ছবি: সংগৃহীত

    যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় সোমবার একটি বড় ঝড় আঘাত হেনেছে। এতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে এবং লাখ লাখ ফ্লাইট বাতিল হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রোডে আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত হয়েছে, এর মধ্যে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। খবর বিবিসির।

    একটি রাষ্ট্রীয় সংস্থা সতর্ক করে দিয়েছে যে, নিউইয়র্কে ‌ভ্রমণ পরিস্থিতি ‌‌‘প্রায় অসম্ভব’ হয়ে উঠেছে। পূর্ব উপকূলে ৬ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছে। যার মধ্যে নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    শীতকালীন ঝড়ের সতর্কতা উত্তর ক্যারোলিনা থেকে উত্তর মেইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। পূর্ব কানাডার কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

    জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুসারে, মঙ্গলবার সকালের দিকে উত্তর-পূর্ব উপকূলরেখার কাছাকাছি কিছু এলাকায় মোট ১ ফুট থেকে ২ ফুট (৬১ সেমি) তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।

    আমেরিকার সবচেয়ে ছোট রাজ্য রোডে আইল্যান্ডে ঝড়ের সময় সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ওই অঙ্গরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ তুষারঝড় এটি।

    রোডে আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পরবর্তীতে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…