এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

    তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
    ফাইল ছবি

    ফ্যামিলি কার্ডের নামে কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। 

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।
     
    ডা. জাহিদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি আরও বলেন, ‘এটি একটা ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই তিন শ্রেণির সবাই আগেই কার্ড পাবেন।’
     
    তারপর পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন বলে জানান তিনি।
     
    ৪ বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, উপকারভোগীদের সংগৃহীত সকল তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যে ব্যাংক থেকে গ্রাহক টাকা তুলতে চান সেই ব্যাংক থেকেই তা তুলতে পারবেন।  

    কড়াইল বস্তিসহ ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি সবাইকে এমন কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন।
     
    সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি ইউনিয়ন পর্যায়ে। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইনেও দেয়া যাবে। তবে কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কার্ড পাবে জানিয়ে তিনি বলেন, এর জন্য তদবিরের কোনো প্রয়োজন নেই।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…