এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় বাকপ্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ আসামি গ্রেফতার

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

    ভোলায় বাকপ্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ আসামি গ্রেফতার

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম


    ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনতে গিয়ে এক সন্তানের জননী এক বাকপ্রতিবন্ধী হিন্দু নারীকে গণধর্ষণের ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 


    গ্রেফতারকৃতরা হলেন, রাকিব, জুয়েল ও আল-আমীন ওরফে সম্রাট। তারা সবাই তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা। 


    অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পর ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামী এবং ৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে মামলার ৩ আসামীকে আটক করে।


    এছাড়াও মামলার বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


    উল্লেখ, গেল রোববার রাত ৯টার দিকে অনিল সাধুর মন্দির থেকে কীর্তন শুনে বাড়ি ফেরার সময় স্থানীয় রাকিব, শাকিল ও রাসেল ওই বাকপ্রতিবন্ধী নারীকে টাকার প্রলোভন দেখিয়ে অটোরিকশা করে ধোপা বাড়ি সংলগ্ন একটি সুপারি বাগানে এনে জোরপূর্বক চেতনা নাশক খাইয়ে অচেতন করে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তাকে শারিরীক নির্যাতনও করেন তারা। পরে ওই নারীর জ্ঞান ফিরলে সে ডাক চিৎকার দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…