এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

    ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

    ময়মনসিংহের ভালুকায় সীমানা প্রাচীর নির্মাণ করে কে এন্ড কে টপস্ টেক্সটাইলস্ লিমিটেড নামের একটি কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কারখানার কর্মচারী এম. মনিরুজ্জামান বাদি হয়ে স্থানীয় প্রশাসন ও ভালুকা মডেল থানায় আলাদা অভিযোগ করেছেন।


    অভিযোগ সূত্রে জানা যায়, কে এন্ড কে টপস টেক্সটাইলস লিমিটেডের ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল উপজেলার কাঠাঁলী মৌজার সিএস ২৬৮ দাগের ৯১ শতাংশ জমি কিনে প্রায় ৪৫ বছর যাবৎ ভোগদখলে আছেন। এদিকে, কামরুল ঢালী নামে স্থানীয় এক ব্যক্তি কিছু দিন যাবৎ ওই জমি জবরদখলের পায়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি লোকজন নিয়ে সীমানা প্রাচীর তুলে কারখানার ওই জমি জবরদখল শুরু করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং ভালুকা মডেল থানা পুলিশে জানালে পুলিশ ওই নির্মাণ কাজে বাধা দেয়।


    কারখানার কর্মচারী মনিরুজ্জামান জানান, ভূমি উন্নয়নকর পরিশোধ করে কে এন্ড কে টপস টেক্সটাইলস লিমিটেডের ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল ওই জমি ৪৫ বছর যাবৎ ভোগদখলে আছেন। কামরুল ঢালী গায়ের জোরে ওই জমি জবরদখলের চেষ্টা করছেন।


    কামরুল ঢালী জানান, অন্য কারো নয়, আমি আমার নিজস্ব জমিতে কাজ করছি,তাদের জমি আলাদা বাউন্ডারি করা।


    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে রাখা হয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…