এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মেক্সিকোতে মাদক সম্রাট মেনচো নিহতের ঘটনায় ৭০ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

    মেক্সিকোতে মাদক সম্রাট মেনচো নিহতের ঘটনায় ৭০ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
    সংগৃহীত ছবি

    মেক্সিকোতে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হওয়ার পর পর্যটন এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা অব্যাহত রয়েছে।


    নিহত এল মেনচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামের শক্তিশালী অপরাধ চক্রের প্রধান। তাকে ধরতে চালানো অভিযানে ও পরবর্তী সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


    ঘটনার পর জলিস্কোর পাহাড়ি পর্যটন শহর তাপালপা, সমুদ্র উপকূলীয় রিসোর্ট নগরী পুয়ের্তো ভালিয়ার্তা ও রাজধানী গুয়াদালাহারায় উদ্বেগ বেড়েছে। এসব এলাকায় দোকানপাট, হোটেল ও স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সহিংসতার কারণে পর্যটক কমে যেতে পারে।


    ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ গুয়াদালাহারায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই আন্তর্জাতিক পর্যায়েও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।


    মার্কিন প্রশাসন জানায়, অভিযানে তারা গোয়েন্দা সহায়তা দিয়েছে। এল মেনচোর গ্রেপ্তারের তথ্যের জন্য আগে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।


    স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, কার্টেলের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হলে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…