এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে ফলের বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

    ইরানে ফলের বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানে ফলে বাজারে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইরানের দোরচেহ শহরে ঘটেছে এ ঘটনা। এ শহরটি ইরানের ইস্ফাহান প্রদেশে অবস্থিত। রাজধানী তেহরান থেকে দোরচেহ-এর দূরত্ব ৩৩০ কিলোমিটার।


    ইস্ফাহান প্রদেশটি সামরিক কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই প্রদেশে ইরানের কয়েকটি বড় বিমান ঘাঁটি এবং দেশটির পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু ঘাঁটি রয়েছে।


    ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল, কিছুক্ষণ ওড়ার পর অনেকটা আকস্মিকভাবেই সেটি বাজারে আছড়ে পড়ে। পাইলট এবং সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের সঙ্গে নিহত হয়েছেন বাজারের যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়েছে— সেখানে দাঁড়িয়ে থাকা দু’জন মানুষ।


    এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বিধ্বস্ত হলো ইরানের কোনো সামরিক এয়ারক্রাফট। কয়েক দিন আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানে একটি বিমান বাহিনীর একটি এ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এতে বিমানটির চালক নিহত হয়েছিলেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…