গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার এলাকার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,একটি কাভার্ড ভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এতে অটোরিকশার ২ যাত্রী নিহত ও আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম সময়ের কণ্ঠস্বরকে জানান, পরিবহনগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে, মরদেহগুলো প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসআর