এইমাত্র
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ওষুধ-কেমিক্যাল ক্রয়ে চাহিদা ৬০ কোটি, বরাদ্দ ৮ কোটি টাকা!
  • বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
  • পিলখানা হত্যাকাণ্ড: বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • রাজধানীতে তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস
  • সৌদি সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
  • বাহরাইনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
  • বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, দগ্ধ এক শিশু
  • দু'মুঠো ভাতের লড়াইয়ে বন্দি এক নগর
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

    পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম
    ছবি: সংগৃহীত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়। 

    আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেছেন। 

    প্রধানমন্ত্রী বলেন, '২৫ ফেব্রুয়ারি—জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে, বিডিআর সদর দফতর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্বসহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে, দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি 'শহীদ সেনা দিবস' হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।'

    পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা বিদ্যমান ছিল— নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।' 

    প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে। 

    সবশেষে প্রধানমন্ত্রী বলেন, 'দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…