এইমাত্র
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ওষুধ-কেমিক্যাল ক্রয়ে চাহিদা ৬০ কোটি, বরাদ্দ ৮ কোটি টাকা!
  • বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
  • পিলখানা হত্যাকাণ্ড: বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • রাজধানীতে তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস
  • সৌদি সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
  • বাহরাইনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
  • বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, দগ্ধ এক শিশু
  • দু'মুঠো ভাতের লড়াইয়ে বন্দি এক নগর
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম

    বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম

    বাহরাইনে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মানামায় রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী।


    শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্য দেন, সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। এ সময় তিনি দুই বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ আর্থিক প্রতিবেদন পেশ করেন।


    কাউন্সিলে সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন, যমুনা টিভির প্রতিনিধি স্বপন মজুমদার, দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিনিধি দেব সুকান্ত, কিউ টিভির প্রতিনিধি মাহির তালুকদার, সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল ও মিতুন মানিক।


    বক্তারা বলেন, বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো দেশের মূলধারার গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


    কাউন্সিলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিভিন্ন জাতীয় দিবস ও কমিউনিটি ইভেন্টে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন প্রবাসী সংগঠনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


    অনুষ্ঠানের একপর্যায়ে আগামী মেয়াদের নেতৃত্ব গঠন নিয়ে আলোচনা করা হয় এবং কার্যকর ও জবাবদিহিমূলক কমিটি গঠনের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। শেষে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…