এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে এবার ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

    কিশোরগঞ্জে এবার ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

    কিশোরগঞ্জে এবার এক ছাত্রদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনা জেলা বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

    এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। অভিযুক্ত ছাদলের ওই নেতার নাম লুৎফর রহমান পরশ। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের কোর্ট অফিসের সাবেক মুহরি বলে জানা গেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ১৬ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, খালি গায়ে, লুঙ্গি পরে একটি রুমে বসে ইয়াবা সেবন করছেন লুৎফর রহমান পরশ। এসময় তার মুখে ইয়াবা সেবনের পাইপ। তার বাম হাতে একটি ফুয়েল পেপার এবং ডান হাতে একটি গ্যাসলাইট। মুখে চিকন পাইপের মতো কিছু একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায় তাকে। ফুয়েল পেপারের নিচে গ্যাসলাইটের আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। 

    এসময় তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

    ইয়াবা সেবনের পাশাপাশি এলাকায়ও ইয়াবা ব্যবসা করেন ছাত্রদল নেতা লুৎফর রহমান পরশ এমন অভিযোগও রয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান পরশ বলেন, বেশ কিছু দিন আগে আমার এমন একটা ঘটনা ঘটেছিল। তবে এখন এমন ঘটনার বিষয়ে আমার জানা নেই বলে দাবি করেন তিনি।

    এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা বলেন, আসলে এ বিষয়ে আমি দেখছিও না জানিও না। আর এখন তো আমাদের কমিটি নাই। তাই কিছু বলতে পারছি না।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…