এইমাত্র
  • ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
  • যুদ্ধে ৫শ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    জাতীয়

    বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম

    বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম

    আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। বুধবার (৪ মার্চ) ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা জনাব আব্দুল লতিফ আজ ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

    পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    এদিকে আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমজনতার দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পর্কে তারেক রহমানের চাচা রেজাউল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ মার্চ) দুই দফা জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। প্রথম জানাজা অনুষ্ঠিত হবে তার আদি বাড়ি বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বগুড়া শহরের লতিফপুর এলাকার শাহসুলতান কলেজ প্রাঙ্গণে। জানাজা শেষে লতিফপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…