এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    জাতীয়

    কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

    কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম
    সংগৃহীত ছবি

    কুয়েতে বিস্ফোরণের ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম জাহেদ হোসেন (৩০)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জাহেদ হোসেনের সহকর্মী লুৎফুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরু অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যম ও বাংলাদেশের কিছু গণমাধ্যমে ইরানি মিসাইল বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হলেও স্থানীয় প্রবাসীদের দাবি, ইরাক-কুয়েত যুদ্ধের সময় মরুভূমিতে পোঁতা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে জাহেদের মৃত্যু ঘটে।

    এ ঘটনায় এখন পর্যন্ত কুয়েতি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা বা তথ্য প্রকাশ করেনি। স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েত আসেন জাহেদ হোসেন। কিছুদিন পর ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল।

    ব্যক্তিগত জীবনে জাহেদ হোসেনের স্ত্রী ও চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজন ও প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকে ছায়া।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…