এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:১২ এএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:১২ এএম

    নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:১২ এএম

    নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এই ঘটনা ঘটে।

    গ্রেপ্তার মতিবুল ইসলাম মইশড় এলাকার মোখলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ভুক্তভোগী শিশুর মা জানান, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ভুক্তভোগী শিশুর চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

    নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ধর্ষণের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশু ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…