এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রান্নাঘরের সানসেট থেকে পড়ে শিশুর মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

    রান্নাঘরের সানসেট থেকে পড়ে শিশুর মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

    যশোরের মণিরামপুরে নানা বাড়ি বেড়াতে গিয়ে রান্নাঘরের সানসেট থেকে পড়ে রিদম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (৬ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে  উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুরে এ ঘটনা ঘটে। নিহত রিদম শার্শা উপজেলার  ডিহি ইউনিয়নের কাশিপুর বটতলার কামাল হোসেনের ছেলে।

    নিহতের চাচা হাবিবুর রহমান হাবিব জানান, আমার ভাইপো রিদম ১০/১২ দিন আগে বাসুদেবপুর গ্রামে নানা ইসমাইল হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার বিকেলে রান্নাঘরের সানসেটে ওঠে খেলা করছিল। এসময় অসাবধানবশত রিদম নিচে থাকা ইটের ওপর পড়ে মাথায় আঘাত পায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক রিদমকে মৃত ঘোষণা করেন।  

    হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে শিশু রিদমকে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।

    পিএম


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…