এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গণঅভ্যুত্থানে আহত হোসেন আলীর চিকিৎসায় তারেক রহমানের সহায়তা

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

    গণঅভ্যুত্থানে আহত হোসেন আলীর চিকিৎসায় তারেক রহমানের সহায়তা

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শুক্রবার (৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের সুরিচালা এলাকায় আহত হোসেন আলীর বাসভবনে গিয়ে এই সহায়তা পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

    সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আহত হোসেন আলীর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন।

    এ সময় তারেক রহমানের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি চায়ের দোকান চালু করার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা তুলে দেওয়া হয়।

    প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম। তাঁরা হোসেন আলীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর ত্যাগের প্রতি সম্মান জানান।

    সহায়তা প্রদানকালে মোকছেদুল মোমিন মিথুন বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছে। হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি তিনি যাতে নিজে কাজ করে চলতে পারেন, সেজন্য ব্যবসায়িক সহায়তাও প্রদান করা হয়েছে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

    চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা পেয়ে আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আবেদন জানিয়েছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…