এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    খানসামায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে চালক ও সাধারণ মানুষ

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

    খানসামায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে চালক ও সাধারণ মানুষ

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

    দিনাজপুরের খানসামা উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার চারটি ফিলিং স্টেশনের কোনোটিতেই বর্তমানে পেট্রোল ও অকটেনের মজুত নেই। তেলের অভাবে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ায় যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও চালকরা।

    শুক্রবার (৬ মার্চ) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পগুলোর সামনে বড় বিলবোর্ডে ‘তেল শেষ’, ‘পেট্রোল ও অকটেন নেই’ লেখা ঝুলছে। তেল পাওয়ার আশায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছেন অনেক চালক।

    স্থানীয় মোটরসাইকেল চালক মারুফ হাসান মুন্না বলেন, “কয়েকদিন ধরেই সংকট চলছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করাও অসম্ভব হয়ে পড়েছে। দূরের উপজেলাগুলোতে গিয়েও তেল মিলছে না।”

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঋষিকেশ ও স্থানীয় চিকিৎসক আব্দুস সালাম অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সম্ভাবনায় অনেক ফিলিং স্টেশন মালিক কৃত্রিম সংকট তৈরি করছেন। ডিপোতে তেল থাকলেও বেশি মুনাফার আশায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে তাঁদের দাবি। জাহিদ হাসান নামে এক যুবক বলেন, “তেল আছে ঠিকই, কিন্তু সুযোগ বুঝে দাম বাড়ানোর জন্য সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে।”

    এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেলের বাজার নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আজ শুক্রবার (৬ মার্চ) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, এখন থেকে প্রতিটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল বা অকটেন কিনতে পারবে। মূলত সরবরাহ নিশ্চিত করতে এবং কালোবাজারি রুখতে এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।

    জ্বালানি সংকটের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি।

    স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত এই সংকট সমাধান না হলে পরিবহন খাতের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও কঠোর তদারকির মাধ্যমেই এই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব বলে তাঁরা মনে করেন।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…