এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

    গাইবান্ধায় জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

    গাইবান্ধায় হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে, যার প্রধান শিকার হচ্ছেন মোটরসাইকেল চালকরা। জেলার অনেক ফিলিং স্টেশনে মজুত শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

    শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি। তেলের আশায় চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন। যেসব স্টেশনে সামান্য মজুত আছে, সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে চাহিদামতো তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

    সরেজমিনে দেখা যায়, সরবরাহ না থাকায় গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মেসার্স রহমান ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্প সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত তিন দিন ধরে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

    ফুলছড়ি উপজেলার উড়িয়া থেকে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, “দুটি পাম্প ঘুরেও তেল পাইনি। তেল না পেলে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরব কীভাবে তা বুঝতে পারছি না।” সিরাজুল ইসলাম নামে আরেক চালক বলেন, “পবিত্র রমজান মাসে তেলের জন্য এভাবে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘোরাঘুরি করা খুবই কষ্টদায়ক।” মেহেদুল ইসলাম মিথুন নামে এক যুবক দ্রুত এই সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

    শহরের একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, গত দুই দিন ধরে চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল পাওয়া যাচ্ছে না। ফলে গ্রাহকদেরও চাহিদামতো তেল দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক পাম্পে মজুত শূন্য হয়ে যাওয়ায় সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    সচেতন মহল মনে করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক করা না হলে জেলার পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…