এইমাত্র
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • চলছে শেষ দিনের আপিল শুনানি, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি
  • চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
  • বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা
  • ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
  • কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত
  • নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    চ্যাম্পিয়ন যুবাদের নিয়ে আজ বিসিবির মধ্যাহ্নভোজ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ এএম

    চ্যাম্পিয়ন যুবাদের নিয়ে আজ বিসিবির মধ্যাহ্নভোজ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ এএম

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের যুবারা। কাল রাতে দুবাই থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার কথা ছিল তাঁদের। যুবাদের সাফল্য অর্জনে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি অবশ্য এখনই কোনো রাজকীয় সংবর্ধনার আয়োজনে যাচ্ছে না। তাদের অপেক্ষা সভাপতি ফারুক আহমেদের। 

    বিসিবি সভাপতি এ মুহূর্তে রয়েছেন সেন্ট কিটসে, জাতীয় দলের ম্যাচ দেখতে। সেখান থেকে ফিরলে জাঁকালো সংবর্ধনার পরিকল্পনা করবে বিসিবি। তবে আজ অনাড়ম্বরভাবে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে বিজয়ী যুবাদের নিয়ে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিসিবি সভাপতি দেশে ফিরলে আমরা জানাব। এমনি কাল (আজ) একটি অনানুষ্ঠানিক মধ্যাহ্নভোজ আছে।’

    কাল সন্ধ্যায় যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। 

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…