এইমাত্র
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

    রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ১০ দফা স্মারকলিপি দেওয়া হয়েছে। 

    সোমবার (০৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বরাবর এই স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়ন রাবি শাখা।

    দাবিগুলোর মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিস সহ যাবতীয় অফিসিয়াল কার্যসমূহ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে হবে; সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দিতে হবে, কোর্স রিলেটেড পর্যাপ্ত বই থাকতে হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল বাড়াতে হবে এবং রাতের সিডিউলে বাসের সংখ্যা বাড়াতে হবে; গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে; অতিদ্রুত রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে।

    এছাড়াও, আবাসিক হলের ডাইনিংএ ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আধুনিকায়ন সহ চিকিৎসা সেবা উন্নত করতে হবে, ক্যম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সকল রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়াতে হবে; বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশা সংখ্যা নির্দিষ্টকরণ করতে হবে এবং এর বাহিরে বহিরাগত সকল প্রকার যান চলাচলে সতর্কবার্তা সহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করতে হবে।

    ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, আমরা ছাত্র বান্ধব কাজ করে থাকি। ছাত্রদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…