এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

    চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

    চট্টগ্রাম বোয়ালখালীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। শিশুর মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে শাক আনার জন্য পাঠিয়েছিলাম।


    সে শাক না চেনায় সেখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে শাক দেখিয়ে দেওয়ার কথা বলে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করে কাপড় খুলে ফেলে। এসময় ওই লোক হাত-পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং এ ঘটনা খুলে বলে। তিনি বলেন, মেয়ে অসুস্থ। গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলতো। আমি এ ঘটনার বিচার চাই।


    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 


    ওসি আরও বলেন, এ ব্যাপারে শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। শনিবার (২২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে। 


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…