ইরান ও তেহরানের ওপর সামরিক অভিযানের তীব্রতা এবং গোলাবারুদ ব্যবহারের পরিমাণ নাটকীয়ভাবে বাড়তে চলেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (৬ মার্চ) এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ জানান, ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ দ্বীপ 'দিয়েগো গার্সিয়া' সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পাওয়ায় ওয়াশিংটনের পক্ষে ইরানের ওপর হামলা আরও জোরালো করা সম্ভব হবে। তিনি ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এটি দুঃখজনক যে ব্রিটিশরা শুরু থেকেই এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। তবে শেষ পর্যন্ত আমরা সেটি পেয়েছি।”
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে তাঁদের অবস্থান আরও শক্তিশালী করতে কাতারে অবস্থানরত স্কোয়াড্রনে অতিরিক্ত চারটি ‘টাইফুন’ যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী স্টার্মার বলেন, যুক্তরাজ্য মূলত যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ‘প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার’ জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই সমন্বিত সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন এক মাত্রায় নিয়ে যেতে পারে।
এনআই