এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশি কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম
    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম

    আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশি কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম

    মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া তিন বাংলাদেশি কিশোরকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

    শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পশ্চিমপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো. বাপ্পি (২৮), একই এলাকার ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. জনি মিয়া (২২)।

    কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সময়ে আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিককে সঠিক সমন্বয়ের মাধ্যমে আজকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিজিবি সবসময় সীমান্তবর্তী এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।”

    বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও দুইজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং তাঁদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয় শুরু করে।

    দীর্ঘদিন যোগাযোগ ও মধ্যস্থতার পর অবশেষে শুক্রবার দুপুরে ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে স্বজনদের উপস্থিতিতে তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…