এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম

    মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম

    এক বা দুই বছর না ২০ বছরের এক লম্বা সময় ধরে যাদের জনপ্রিয়তা এখনও তুঙ্গে, তারা হলেন, এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দায়া। পরিচিত এই নামগুলো শুনে নিশ্চয়ই বুঝতে বাকি নেই- কাদের কথা বলা হচ্ছে! সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-এর প্রিয় মুখ তারা। কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, তাদের মধ্যে এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।

    বিষয়টি খুলে বললে, ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।

    ভারতীয় গণমাধ্যমসুত্রে খবর, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

    কিভাবে মারা যাবেন এসিপি প্রদ্যুমন?

    তিগমাংশু ধুলিয়া অভিনীত বারবোসা সিআইডি দলের উপর হামলা চালাবে। দলের অন্যান্য সদস্যরা বেঁচে থাকলেও এসিপি প্রদ্যুমন বাঁচবেন না এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, ‘এপিসোডটির ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। সবাই শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন। এটি কয়েক দিনের মধ্যে সম্প্রচারিত হবে। এর থেকে বেশি আর কিছু জানাতে চান না অনুরাগীরা কারণ তাঁরা চান এটি অনুরাগীদের জন্য একটি বড় ধাক্কা হোক।’

    এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

    এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন 'এসিপি'র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ তবে শিবাজিকে ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…