এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

    কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

    কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত গুলি চালিয়ে মার্কিন সামরিক বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই তিন যুদ্ধবিমান ইরানে অভিযানে নিয়োজিত ছিল বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।



    সোমবার সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ওই ক্রুদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


    বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানি যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চলাকালীন সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভুলবশত ভূপাতিত হয়েছে। তিনটি বিমানই কুয়েতের আকাশে ভুলবশত চালানো গুলিতে বিধ্বস্ত হয়েছে।


    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পাওয়া মাত্র তা প্রকাশ করা হবে।



    এর আগে, কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের ‘কয়েকটি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বিধ্বস্ত বিমানের ক্রুদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’’


    অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মার্কিন একটি যুদ্ধবিমানকে জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়তে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েতে বিধ্বস্ত ওই যুদ্ধবিমান দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৫ই যুদ্ধবিমান। অন্য একটি ভিডিওতে এক পাইলটকে প্যারাশুট দিয়ে মাটিতে নামতে দেখা যায়।


    সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…