এইমাত্র
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    মডেল মেঘনার প্রতি বেআইনি কিছু করা হয়নি: খোদা বকস

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম

    মডেল মেঘনার প্রতি বেআইনি কিছু করা হয়নি: খোদা বকস

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম
    সংগৃহীত ছবি

    মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

    বিশেষ ক্ষমতা আইন নিয়ে খোদা বখস চৌধুরী বলেন, ‘এই আইন আছে বলে ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তা-ও তো নয়। বেআইনি কাজ তো না।’

    তিনি বলেন, ‘প্রচলিত আইনে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। হাইকোর্টে এটা নিয়ে বিচার চাচ্ছে, আমরা জবাব দেব।’

    ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরানোর সঙ্গে মেঘনা আলমের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটা একটা নরমাল প্রসেস। পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’ 

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…