এইমাত্র
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    রাজধানী

    রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

    রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    রাজধানীর জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম আশরাফুল হক (৪২)।


    বৃহস্পতিবার (১৩নভেম্বর) রাতে পরিচয় শনাক্তের বিষয়টি  নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। 


    তিনি জানান, আঙ্গুলের ছাপের মাধ্যমে খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম আশরাফুল হক (৪২) বাবার নাম মোঃ আব্দুর রশীদ,মায়ের নাম এছরা বেগম। গ্রামোর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।


    ওসি খালিদ মনসুর জানান, সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রংয়ের দু’টি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে খন্ডিত মানুষের মরদেহ পাওয়া যায়।  মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দু’টি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল।


    পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…