এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে হত্যা ও অস্ত্র মামলাসহ ২১ মামলার আসামির গ্রেফতার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

    মুন্সিগঞ্জে হত্যা ও অস্ত্র মামলাসহ ২১ মামলার আসামির গ্রেফতার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

    মুন্সিগঞ্জে হত্যা ও অস্ত্র মামলাসহ ২১ মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার ওরফে বাবুকে মাদকসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রনছ্ (পারুলপাড়া) এলাকার মর্তুজা প্রফেসরের পুকুরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নবাগত পুলিশ সুপার মেনহাজুল আলমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় শান্তি বেগমের ছেলে আব্দুল জব্বার বাবুকে গ্রেফতার করা হয়।

    পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি কালো জিপার ব্যাগ থেকে ৫১ পিস ইয়াবা, একটি নীল পলিথিন ব্যাগ থেকে ২ কেজি গাঁজা এবং একটি সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আব্দুল জব্বার বাবুর বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় ২টি হত্যা মামলা, ২টি অস্ত্র মামলা, ১২টি মাদক মামলা এবং অন্যান্য ধারায় ৫টি মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে।

    মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। ডিবি পুলিশের তৎপরতায় তাকে মাদকসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…