এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

    আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে নয়টার দিকে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে দেখেন, অফিসের ভেতর এলোমেলো জানালার গ্রিল কাটা, কাগজপত্র ছড়ানো। জানা যায়, বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি গেছে। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের সেবা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পেছনের দিক দিয়ে ভবনে প্রবেশ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ নানা ইলেকট্রনিক সরঞ্জামসহ নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

    অফিস সহকারী মো. ইয়াছিন বলেন, 'সকালে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভেতরে সবকিছু ওলটপালট। বেশ কিছু মালামাল নেই। অফিসের গুরুত্বপূর্ণ নথিও ছড়ানো ছিল। বিষয়টি দেখে আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিই।' 

    ফিল্ড অফিসার সানি দাশ বলেন, 'এই অফিসে প্রতিদিনই অনেক পশুপালক আসে। চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি থেকে শুরু করে নথিপত্র, সব প্রয়োজনীয় জিনিস চুরি গেছে। এতে সেবা বিঘ্নিত হবে।'

    ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোন কোন জিনিস চুরি গেছে তার তালিকা করা হয়েছে। পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থলে এসেছেন তারা।'

    এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।' 

    চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা ও সিসিটিভি ব্যবস্থা হালনাগাদ করার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

    জানা গেছে, গত ২৬ নভেম্বর একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। সেখানে তালা কেটে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে কম্পিউটার-ল্যাপটপসহ নানা যন্ত্রাংশ খোয়া গেছে। ফলে, দুটি ঘটনাই একই যোগসূত্রের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে, ঘটনার পর সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছালে প্রাণিসম্পদ হাসপাতালের সাইনবোর্ডে কম্বল ও কাঁথা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখা যায়। কেন এমন করা হলো- জানতে চাইলে ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, 'বিষয়টা তো আমরা জানি না। কে বা কারা করেছে, সেটাও বলতে পারছি না।'

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…