এইমাত্র
  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ খেলবে যে দল
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

    খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় আসার কথা ছিল জার্মানির এয়ার এম্বুলেন্স। এনিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছিল তারা। তবে সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছে। বেবিচক সেই অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পাঠাচ্ছে বলে জানা গেছে।

    এর আগে সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছিলেন, 

    প্রসঙ্গত, খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল।

    ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…