এইমাত্র
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

    হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

    বর্তমান সময়ে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বন্ধু, পরিবার কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে সহজে ও নিরাপদে যোগাযোগ করা যায়।

    তবে অনেক সময় অচেনা নম্বর থেকে অপ্রয়োজনীয় বার্তা বা কল আসায় বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন সমস্যার হাত থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত নম্বর ব্লক করার সুবিধা রয়েছে। 

    চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই এই কাজটি করা যায়

    প্রথমে, হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে যে নম্বরটি ব্লক করতে চান তার চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট স্ক্রিনের উপরের ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করে ‘মোর’ অপশন থেকে ‘ব্লক’ নির্বাচন করলেই নম্বরটি ব্লক হয়ে যাবে। একবার ব্লক করলে সেই নম্বর থেকে আর কোনো বার্তা বা কল আসবে না এবং আপনার প্রোফাইল সংক্রান্ত আপডেটও তারা দেখতে পাবে না।

    দ্বিতীয় পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ মেনুতে গিয়ে ‘প্রাইভেসি’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘ব্লকড কন্টাক্টস’ অপশন নির্বাচন করে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর তালিকা থেকে অনাকাঙ্ক্ষিত নম্বরটি বেছে নিয়ে ‘ব্লক’ চাপলেই নম্বরটি স্থায়ীভাবে ব্লক হয়ে যাবে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…