এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    খেলা

    ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

    ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

    তীব্র সমালোচনার মুখে অবশেষে ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের দাম কমিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম কমিয়ে ৬০ ডলার করা হবে। আগের ঘোষণায় ফাইনালের টিকিটের দাম ৪,১৮৫ ডলার পর্যন্ত ধরা হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। 

    ফিফা জানিয়েছে, নতুন নীতি অনুযায়ী, সব ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার (৭,৩৪২ টাকা) এবং সর্বোচ্চ ১০০ ডলার (১২,২৩৭ টাকা) ধরা হবে। 

    ফিফা নিশ্চিত করেছে যে কোনো টিকিট ১,০০০ ডলারের বেশি হবে না। ১০০ ডলারের টিকিটগুলো ‘সাপোর্টার এন্ট্রি টায়ার প্রাইস’ হিসেবে বিক্রি করা হবে।

    ফিফা এই পরিবর্তনের কারণ স্পষ্ট করেনি, তবে টুর্নামেন্টে ভক্তরা যাতে তাদের প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে পারেন, সেই জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি এবার শিরোপা ধরে রাখার প্রচেষ্টায় মাঠে নামবেন।


    সূত্র: বিবিসি


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…