এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    খেলা

    নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। ভেন্যু এ অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। 

    তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় এ আয়োজনটি বাতিল করা হয়েছে। 

    বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আয়োজকদের পক্ষ থেকে এরই মধ্যে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল। তবে সার্কিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের এই অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    এদিকে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে আয়োজকরা সরকারের উচ্চপর্যায়ের ক্লিায়েন্স বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে বিপিএল-এর মতো একটি জনপ্রিয় আসরের উদ্বোধনী কনসার্ট বা অনুষ্ঠান আয়োজন করা কতটা সমীচীন হবে, তা নিয়ে আয়োজকদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। 

    এর আগে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখগুলো নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, এমন আশঙ্কায় সেগুলো নাকচ হয়ে যায়। সরকারের পক্ষ থেকেও সবুজ সংকেত না পাওয়ায় বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা চলে এলো।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…