এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

    গজারিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।


    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড-এর গজারিয়া স্টেশন এর একটি দল গজারিয়া উপজেলাধীন ভবেরচর-বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।


    মৎস্য কর্মকর্তা আঃ সালাম জানান জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা স্থানীয় মাদ্রাসা ও দরিদ্র-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।


    কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জাটকা নিধন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…