এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

    কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। 

    বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

    এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি মো. আমিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    মনোনয়ন পত্র সংগ্রহ করে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দলের মতবিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকারের কথাও জানান তিনি।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…