এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

    কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
    ছবি: সংগৃহীত

    সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বলিউডে। কনার গাওয়া এই গানে নেচেছেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি। 

    সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন সানজয়। 

    সেখানে দেখা যায়, ‘মেহেন্দি’ গানের তালে বেশ ফুরফুরে মেজাজে নাচছেন নোরা ফাতেহি। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সানজয়।

    ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সানজয় লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ 

    নোরার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেছে। নেটিজেনরা রীতিমতো মুগ্ধতা প্রকাশ করছেন। কমেন্ট বক্সে নোরা নিজেও ভালোবাসা জানিয়েছেন ইমোজির মাধ্যমে।

    বাংলাদেশি গানের তালে নোরার এই পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ভিডিওর নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।’ অন্য একজন লিখেছেন, ‘আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।’ কিছুদিন আগেই মুক্তি পাওয়া কণার এই গানটি এখন টিকটক এবং রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবার নোরার নাচ যেন সেই জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করল।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…